মামলা নিষ্পত্তি বাড়িয়েছে ভার্চ্যুয়াল কোর্ট: আনিসুল হক

৩০ জুন, ২০২১ ২০:২২  
তথ্যপ্রযুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে তৈরি হয়েছে ভার্চ্যুয়াল কোর্ট। ফলে চলমান মহামারীতেও থেমে নেই মামলার নিষ্পত্তি। বুধবার একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দেয়া বক্তব্যে এমন চিত্র উঠে এসেছে। আইনমন্ত্রী আনিসুল হক জানান, ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে একলাখ ৩৭ হাজার ৩৩০টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। ভার্চ্যুয়াল কোর্ট থাকার কারণে এটি সম্ভব হয়েছে। সংসদ অধিবেশনে নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনে আগামী অর্থবছরের জন্য এই বাজেট কণ্ঠভোটে পাস হয়। সংসদ অধিবেশনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যােগাযােগ প্রযুক্তি বিভাগ খাতে সমাপ্য অর্থ বৎসরের প্রয়ােজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে এক হাজার সাতশ বিশ কোটি আটষট্টি লাখ টাকা মঞ্জুরের প্রস্তাব করেন। যা কণ্ঠভোটে পাস হয়।